ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৯

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৪, ২৮ ফেব্রুয়ারি ২০২২
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৯
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট, শেভরন ল্যাব, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, ল্যাব এইড, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে এক হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার এক দশমিক ৮২ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল শূন্য দশমিক ৮৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ১৯ জন, হাটহাজারীর তিনজন, সন্দ্বীপের তিনজন, রাউজানের দুইজন, ফটিকছড়ির একজন ও বাঁশখালীর একজন রয়েছেন। 

Advertisement

এর আগে, রোববার ১৪, শনিবার ৪৬, শুক্রবার ৫২, বৃহস্পতিবার ৩৫, বুধবার ৭৮ ও মঙ্গলবার ৬১ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯১ হাজার ৯২৩ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৪৭৭ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৪০০ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬২ জন। এর মধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৮ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!