ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বাংলাদেশকে ফাইজারের আরো এক কোটি টিকা দিলো যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশকে ফাইজারের আরো এক কোটি টিকা দিলো যুক্তরাষ্ট্র
ফাইল ছবি

সারাদেশে টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরো এক কোটি (১০ মিলিয়ন) ডোজ ফাইজার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, সর্বশেষ এই অনুদানটি বিশ্বব্যাপী সব দেশের মধ্যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দেয়া করোনা ভ্যাকসিনের বৃহত্তম প্রাপক করে তুলেছে।

বাংলাদেশকে এই পর্যন্ত ৬১ মিলিয়ন করোনার টিকা অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র।

Advertisement

মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া এই চালানটি টিকা দেয়ার ক্ষেত্রে দু’দেশের মধ্যে অংশীদারিত্ব এবং আমেরিকান জনগণের উদারতার বিষয়টি তুলে ধরে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!