ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মারিয়া-তহুরাদের করোনার টিকা দেওয়া হবে কাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৬, ৩১ জানুয়ারি ২০২২
মারিয়া-তহুরাদের করোনার টিকা দেওয়া হবে কাল
ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র না থাকা বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের বিশেষ ব্যবস্থায় করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

বাফুফে সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে ক্যাম্পের ৪৮ জন মেয়েকে মঙ্গলবার টিকা প্রদানের ব্যবস্থা করেছে বাফুফে।

আরো পড়ুন>>> করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো

Advertisement

বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, আগামীতে যাতে টিকা নিয়ে কোনো ঝামেলা পোহাতে না হয়, সেজন্য আমরা খেলোয়াড়দের বিশেষ ব্যবস্থায় টিকা প্রদানের ব্যবস্থা করছি। মঙ্গলবার টিকা দেওয়া হবে ৪৮ জন মেয়েকে। পুরুষ ফুটবলারদের টিকার ব্যবস্থাও আমার করছি স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে। এটিও শিগগিরই দেওয়া হবে।

আরো পড়ুন>>> মার্কেটে আগুন লাগা দেখে মালিক মৃত্যুর কোলে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্যাম্পে যে নারী ফুটবলাররা আছেন তাদের বেশিরভাগই বয়সভিত্তিক দলের। আরেকটু পরিষ্কার করে বললে বেশিরভাগের বয়স ১৮ বছরের নিচে। হাতেগোনা দু-তিনজন আছেন যাদের জাতীয় পরিচয়পত্র আছে এবং তাদের কনোরাভাইরাসের টিকাও নেয়া হয়ে গেছে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বাফুফে
লিংক সফলভাবে কপি হয়েছে!