ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪০

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৭, ২৪ জুলাই ২০২২
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪০
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ২৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। 

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ১১ দশমিক ৯৪ শতাংশ। আক্রাদের মধ্যে নগরীর ৩২ জন, রাউজানের দুইজন, পটিয়ার একজন, বোয়ালখালীর একজন, সীতাকুণ্ডের একজন, মিরসরাইয়ের একজন, ফটিকছড়ির একজন ও হাটহাজারীর একজন রয়েছেন।

Advertisement

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ৫৬৮ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৭৯১ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৩৫৯ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল এতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!