তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে ২৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১১ দশমিক ৯৬ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল আট দশমিক ১৬ শতাংশ। আক্রাদের মধ্যে নগরীর ১৮ জন, লোহাগাড়ার ছয়জন, বাঁশখালীর দুইজন, হাটহাজারীর দুইজন, সাতকানিয়ার একজন, কর্ণফুলীর একজন ও ফটিকছড়ির একজন রয়েছেন।
.png)
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ৬৩৪ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৮২৩ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৪৫৭ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।