ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে জাল টাকাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ২৫ জুলাই ২০২২
চট্টগ্রামে জাল টাকাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতারকৃত তিন রোহিঙ্গা- ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ১৮ হাজার জাল টাকার নোটসহ তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকার সৌদিয়া পরিবহনের কাউন্টার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন- মো. ওসমান, মো. সৈয়দ আলম ওরফে ফাহাদ এবং রায়হান উদ্দিন। এ সময় তাদের কাছ থেকে ১৮ হাজার জাল টাকার নোট উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ওসি মো. জাহিদুল কবির বলেন, ১৮ হাজার জাল টাকার নোটসহ তিন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!