ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দিনাজপুরে করোনায় প্রাণ গেল একজনের

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ১ আগস্ট ২০২২
দিনাজপুরে করোনায় প্রাণ গেল একজনের
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। করোনা শনাক্তের হার শূন্য শতাংশ। জেলায় করোনায় মোট মারা গেছেন ৩০০ জন।

সোমবার (১ আগস্ট) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৯৭৯ জনের। বর্তমানে সক্রিয় করোনা রোগী ৮২ জন। একদিনে সুস্থ হয়েছেন সাতজন। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯৭ জন।

Advertisement

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৪ জন। জেলায় মোট নুমনা সংগ্রহ করা হয়েছে ১ লাখ ২ হাজার ৫৮৬টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৮ হাজার ১১৩টি। হোম আইসোলেশনে রয়েছেন ৮২ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!