[ করোনাভাইরাস ]
২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু
করোনাভাইরাস
ফাইল ছবি
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৯৮ জনে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ৩৭৫ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৬ হাজার ৩৬৮ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন> পুলিশে বড় রদবদল, দেশের ৪০ জেলায় নতুন এসপি
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮৮ জন। ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৭৪২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।
.png)
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!