ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে শনাক্তের হার তিন দশমিক ২৯

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫০, ৪ সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রামে শনাক্তের হার তিন দশমিক ২৯
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময় কারো মৃত্যু হয়নি। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, আরটিএল, ইপিক হেলথ কেয়ার, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিনজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার তিন দশমিক ২৯ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল তিন দশমিক ২২ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর দুজন ও সন্দ্বীপের একজন রয়েছেন।

Advertisement

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ৮৫৭ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৮৯৪ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৭৫১ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!