তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চারজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার দুই দশমিক ৮৭ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল পাঁচ দশমিক ১২ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর তিনজন ও সাতকানিয়ার একজন রয়েছেন।
.png)
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ৮৬২ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৮৯৭ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৭৫৯ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।