ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় আরো মৃত্যু এক, শনাক্ত ২৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৫, ৪ সেপ্টেম্বর ২০২২
করোনায় আরো মৃত্যু এক, শনাক্ত ২৩০
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৩২৮ জনে। অপরদিকে একই সময়ে ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১২ হাজার ৭৬১ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ২৭১ জন।

Advertisement

২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬৬৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৯৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!