[ করোনাভাইরাস ]
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে তিনজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার তিন দশমিক ৬১ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল দুই দশমিক ৮৭ শতাংশ। আক্রান্তরা সবাই নগরীর বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ৮৬৫ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৮৯৭ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৭৬২ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এরমধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!