[ করোনাভাইরাস ]
করোনায় আরো দুই মৃত্যু, শনাক্ত ৩৬৩
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মুত্যু হয়েছে দুজনের।
এতে মোট মৃত্যু ২৯ হাজার ৩৩৯ জনে দাঁড়িয়েছে। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ৯৪৬ জনে।
প্রতিদিনের মতো শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
.png)
এতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৪৭ জন।
এদিকে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৪১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৩৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দেশে দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ডেইলি-বাংলাদেশ/জেডআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দেশে করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!