[ করোনাভাইরাস ]
করোনা: একদিনে ৬ মৃত্যু, শনাক্ত ৫.৮৬ শতাংশ
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩২ হাজার ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪০১ জন।
.png)
স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।
এ সময়ে করোনা আক্রান্ত ৬২০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৭৪ হাজার ২০৮ জন।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনাভাইরাস
লিংক সফলভাবে কপি হয়েছে!