ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৮৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৬, ৪ নভেম্বর ২০২২
করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৮৮
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৫ হাজার ৭৪৫ জনে দাঁড়িয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ২৯ হাজার ৪২৫ জনই রয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, দেশের ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৫টি নমুনা সংগ্রহ এবং ২ হাজার ৭০৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২৫ শতাংশ।  

২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৪৪১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮২ হাজার ১১৪ জন। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!