[ করোনাভাইরাস ]
দেশে করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৭
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট রোগীর সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ১৪২ জনে দাঁড়িয়েছে। এছাড়া মোট মৃত্যু ২৯ হাজার ৪৪০ জনে অপরিবর্তিত রয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৮২১ জন।
.png)
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬০২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৫৮৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদফতর।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!