ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কারা নিতে পারবেন করোনার নাকের টিকা?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৮, ২৯ ডিসেম্বর ২০২২
কারা নিতে পারবেন করোনার নাকের টিকা?
ছবি: সংগৃহীত

করোনার নতুন টিকা আবিষ্কার করেছে ভারত বায়োটেক। সম্প্রতি আবিষ্কৃত নাকে দেওয়ার ঐ টিকার নাম ইনকোভ্যাক। সরকার ছাড়পত্র দেওয়ার পর সংস্থাটি টিকার দাম ঘোষণা করেছে। কিন্তু এ টিকা করোনায় আক্রান্ত সবাই ব্যবহার করতে পারবেন না।

দেশটির সরকারি হাসপাতালে ৮০০ টাকায় পাওয়া যাবে নতুন টিকা। আর বেসরকারি হাসপাতালে তার ওপর পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে।

এদিকে, চীনে নতুন করে করোনার ঢেউ শুরু হওয়ার পর ভারতে নতুন এ নাকের টিকা পেতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেছে। কিন্তু চিকিৎসকরা বলছেন, সবাই এ টিকা নিতে পারবেন না।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, করোনার বুস্টার ডোজ যারা ইতোমধ্যে নিয়েছেন, তারা নতুন টিকা নিতে পারবেন না। যাদের কেবল দুটি ডোজ নিয়েছেন, তারা কোন সংস্থার করোনার টিকা নিয়েছেন তা পরীক্ষা করে এ নতুন টিকা নিতে পারবেন।

চিকিৎসকরা আরও জানিয়েছেন, চিকিৎসা বিজ্ঞানে অ্যান্টিজেন সিঙ্ক বলে একটি কথা আছে। কোনো ব্যক্তিকে একই অ্যান্টিজেনের টিকা যদি বারবার দেওয়া হয়, তাহলে তার রোগ প্রতিরোধক ক্ষমতা দুর্বল হতে শুরু করে। কোভিড টিকার ক্ষেত্রে ঠিক সে ঘটনাই ঘটেছে। একই ধরনের অ্যান্টিজেন বারবার শরীরে ঢোকানো হয়েছে। ফলে বুস্টার ডোজ নেয়া কোনো ব্যক্তি ফের নতুন টিকা নিলে তা শরীরে রোগ প্রতিরোধের কাজ করবে না।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: করোনা টিকা
লিংক সফলভাবে কপি হয়েছে!