ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যুহীন দিনে আক্রান্ত ১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫২, ৯ জানুয়ারি ২০২৩
করোনায় মৃত্যুহীন দিনে আক্রান্ত ১৭
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।

এর ফলে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২৮৪ জনে। আর মোট মৃত্যু ২৯ হাজার ৪৪০ জনেই অপরিবর্তিত রয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৩৭০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৭১৪ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!