ডেঙ্গু আক্রান্ত আরো ২৭ জন হাসপাতালে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৭ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৩ জন।
বর্তমানে সারাদেশে সর্বমোট ২০২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১০৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২৪২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১২৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১১৯ জন রয়েছে।
একইসময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৪০ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ২৯ জন, ঢাকার বাইরে সারাদেশে ১১ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।