ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়ার জেরে হত্যা, স্ত্রী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ১৩ মে ২০১৯
পরকীয়ার জেরে হত্যা, স্ত্রী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পরকীয়ার জেরে সোমবার সকালে স্বামীকে পিটিয়ে হত্যা করেছে স্ত্রী ও দেবর। এ ঘটনায় স্ত্রী আবেদা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত জয়নুদ্দিন মালিতা উপজেলার দৌলতপুর ইউপির চরপাড়া ছবেদ মালিতার ছেলে।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, আবেদা খাতুনের সঙ্গে দেবর মইনুদ্দিন মালিতার পরকীয়া দীর্ঘদিনের। এ নিয়ে কয়েক দফা শালিস বৈঠক করেও কোনো লাভ হয়নি। সোমবার ভোর স্ত্রীকে মইনুদ্দিনের সঙ্গে এক বিছানায় দেখে বাকবিতণ্ডায় জড়ান জয়নুদ্দিন। একপর্যায়ে আবেদা ও মইনুদ্দিনের মারধরে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

ওসি আসাদুজ্জামান আরো জানান, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জয়নুদ্দিনের স্ত্রী আবেদা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক মইনুদ্দিন মালিতাকে গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি বাংলাদেশ/এআর

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!