বলা হচ্ছিল শিশু আসিফের কথা। শুক্রবার দুপুরে তার দেখা মেলে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ওভারব্রিজ মোড়ে।
বাঙ্গি বিক্রির কারণ জানতে চাইলে দরিদ্র কৃষকের সন্তান আসিফ বলেন, ঈদে সবার বোন নতুন জামা পরবে। তার বোনের নতুন জামা নেই। তাই ছোট বোন ইতির জন্য নতুন জামা কেনার আশায় এক প্রতিবেশীর কাছ থেকে বাঙ্গি নিয়ে বিক্রি করতে এসেছে।
.png)
আসিফের সঙ্গে কথা বলে জানা যায়, ঈশ্বরদীর মাজদিয়া মাদ্রাসাপাড়া গ্রামের কৃষক কুদ্দুস আলীর ছেলে আসিফ। স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে সে। তারা দুই বোন ও এক ভাই। বড় বোনের বিয়ে হয়ে গেছে। ছোট বোন ইতি নতুন জামার বায়না মেটাতেই বাঙ্গি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আসিফ।
প্রতিটি বাঙ্গি ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি করছে বলে জানায় আসিফ। এ সময় তার মতো আর কয়েকজন শিশুকে আসিফের পাশে বাঙ্গি বিক্রি করতে দেখা যায়।
ডেইলি বাংলাদেশ/জেডআর