ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুনের ঘটনায় ব্যবস্থা নেয়া হবে’

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ৪ জুন ২০১৯
‘ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুনের ঘটনায় ব্যবস্থা নেয়া হবে’
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ম্যাজিস্ট্রেটের গা‌ড়ি‌তে আগুন লাগ‌া‌নোর ঘটনায় দোষীদের আইনি ব্যবস্থা নেয়া হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি  হাবিবুর রহমান।

মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প‌রিদর্শ‌নে এসে রাবনা বাইপাস এলাকায় তিনি এ কথা জানা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন

Advertisement

ডিআইজি বলেন, আগুন দি‌য়ে সরকা‌রি গা‌ড়ি পোড়া‌নো এক‌টি ফৌজদারি অপরাধ। যারা আগুন দি‌য়ে‌ছেন, তা‌দের আই‌নের আওতায় আনা হ‌বে। যানজ‌টের জন্য সিরাজগ‌ঞ্জ অংশে য‌দি কা‌রো দা‌য়ি‌ত্বে অব‌হেলা পাওয়া যায়, তাহ‌লে তাদের বিরু‌দ্ধে ব্যবস্থা নেয়া হ‌বে।

তিনি বলেন, মহাসড়‌কে যে যানজ‌ট সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে, সে‌টি সিরাজগঞ্জ জেলার নলকা ব্রি‌জের কার‌ণে। ওই ব্রিজ দি‌য়ে একটি ক‌রে গা‌ড়ি পার হওয়ায় সড়‌কে গা‌ড়ির চাপ বে‌ড়ে গে‌ছে। এছাড়া সিরাজগ‌ঞ্জের দি‌কে গা‌ড়ি দ্রুত চলতে না পারায় সেতু‌তে আড়াই ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। সব‌ মি‌লি‌য়ে মহাসড়‌কের টাঙ্গাই‌ল অং‌শে যানজ‌ট সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। আশা কর‌ছি, অল্প সম‌য়ের ম‌ধ্যেই মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক হ‌বে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন ডিসি মো. শ‌হিদুল ইসলাম, এসপি স‌ঞ্জিত কুমার রায়, অ্যাডিশনাল এসপি ‌মো. আহাদুজ্জামান প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এমআর

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!