২২ জুন, শুক্রবার রাতে বাগেরহাটের চিতলমারীতে এমন বিয়ের খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ১২টায় শুভলগ্নে মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের মাদারতলা গ্রামের (মৃত) সুধীর কুমার বিশ্বাসের মেয়ে সীমা বিশ্বাসের (৪৫) সঙ্গে বিবাহে আবদ্ধ হন।
দ্বিজেন বালা বাগেরহাট উপজেলার আড়ুয়াবর্ণি গ্রামের (মৃত) হরেন বালার ছেলে। এ বিয়েতে বরযাত্রী ও উৎসুক লোকজন রাত জেগে বিয়ে উপভোগ করেন। মহাধূমধামের সাথে এ বিয়ে সম্পন্ন হয়।
.png)
দ্বিজেন্দ্র নাথ বালার চাচা ধীরেন্দ্র নাথ বালা জানান, অনেক আগে থেকেই দ্বিজেনকে বিয়ের কথা বলা হলেও সে রাজি হয়নি। তার অসুস্থ বৃদ্ধ মায়ের কথায় এখন সে রাজি হওয়ায় আমরা তার বিয়ের ব্যবস্থা করেছি। নব দম্পতির জন্য সবার আর্শীবাদ ও দোয়া কামনা করছি।
এ বিষয়ে দ্বিজেন্দ্র নাথ বালার বলেন, আজকাল অনেককে দেখি বিয়ের পর মা-বাবাকে রেখে আলাদা হয়ে যায়। ফলে মা-বাবার কষ্টের সীমা থাকে না। আমি এ কথা ভেবে বাবা-মায়ের সেবা করার জন্য বিয়ের কোনো ইচ্ছা ছিলো না।
কিন্তু দু’বছর আগে বাবা মারা গেছেন। এখন মাকে একা রেখে কাজে যেতে হয়। মায়ের অনুরোধে এ বিয়েতে রাজি হয়েছি। সবাই আমার জন্য আর্শিবাদ করবেন। বাকি জীবন যেন মায়ের পাশে থেকে সেবা করে যেতে পারি।
ডেইলি বাংলাদেশ/এমএস