আইজিপি বলেন, পাড়া-মহল্লার এখনকার ছেলেরা মুরব্বিদের এমনকি মা-বাবাকেও মানে না। তারা এটাকে অ্যাডভেঞ্চারের জায়গা মনে করছে। ছোটখাটো গ্রুপ তৈরি করছে তারা। মাস্তান গ্রুপ গড়ে তুলছে। এসব গ্রুপের সদস্যদের বাবারা নিজেদের গর্বিত মনে করছেন। কারণ তাদের সালাম দিচ্ছে এলাকার লোকজন।
সোমবার সকালে রংপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এরআগে মেট্রোপলিটান পুলিশ কমিশনার কার্যালয়ে রংপুর মেট্রোপলিটান পুলিশের সিসিটিভি ব্যবস্থা চালু , ওয়েব সাইডের উদ্বোধন ও মেট্রোপলিটান পুলিশের কর্মবন্টন বইয়ের মোড়ক উন্মোচন করেন।
.png)
এ সময় রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান, এসপি মিজানুর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার মহিদুল ইসলাম, কাজী মুত্তাকি ইবনু মিনান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামিমা পারভীন, মো. আব্দুল্লাহ্ আল ফারুক, শহিদুল্লাহ কাওসার, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাফ হোসেন প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/জেডএম