ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেফতার ৩

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ৪ জুলাই ২০১৯
বন্ধুকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চুরির পর এক যুবককে গলা কেটে হত্যাচেষ্টায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আহত কবির হোসেন উপজেলার চকবালিয়া গ্রামের বাসিন্দা।

আটকরা হলেন, একই গ্রামের জুরান আলীর ছেলে সাকিল, নগদা গ্রামের হাফিজুরের ছেলে সোহান, ধানাটা গ্রামের টিক্কা খানের ছেলে রবিন।

Advertisement

কবির হোসেনের মা কল্পনা বেগম বলেন, সকালে কবিরকে ঘুম থেকে ডাকতে গিয়ে দেখি তার পুরো শরীর কাথা দিয়ে ঢাকা। অনেকক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পেয়ে গা থাকা কাথা সড়িয়ে কবিরের গলা দিয়ে রক্ত বের হতে দেখি। আমার চিৎকারে স্থানীয়রা এসে কবিরকে হাসপাতালে নিয়ে যায় এবং ওই তিনজনকে আটকে রাখে।

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহের হোসাইন জানান, বুধবার রাতে কবিরের বাড়িতে বসে মাদক সেবন করে তার তিন বন্ধু। এ সময় কবিরের মোটরসাইকেল চুরি করে দুইজন। পরে বিষয়টি জানাজানির ভয়ে ঘুমন্ত কবিরকে গলা কেটে হত্যার চেষ্টা করে তারা।

জোয়াহের হোসেন আরো বলেন, আটক তিনজনই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তারা হত্যাচেষ্টার কথা স্বীকার করেছে। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলছে।

ডেইলি বাংলাদেশ/এআর

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!