ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মনপুরায় জেলের জালে ধরা পড়ল দুই রাজা ইলিশ

মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ১৩ জুলাই ২০১৯
মনপুরায় জেলের জালে ধরা পড়ল দুই রাজা ইলিশ
ডেইলি বাংলাদেশ

ভোলার মনপুরায় জেলের জালে ধরা পড়েছে দুইটি রাজা ইলিশ। একটির ওজন তিন কেজি। সাত হাজার টাকায় এই ইলিশটি কিনেছেন হাজিরহাট ঘাটের মৎস্য ব্যবসায়ী বাবুল মাতাব্বর। আরেকটি ইলিশ আছে। এই ইলিশের ওজন ২ কেজি ৮শত গ্রাম। ৮ হাজার টাকায় ইলিশটি কিনেছেন হাজিরহাট ঘাটের আরেক মৎস্য ব্যবসায়ী শামসুদ্দিন সাগর।

শনিবার ভোর রাতে প্রথম রাজা ইলিশ মাছটি ধরা পড়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের পূর্বপাশে রিজিরখাল মৎস্য ঘাটের নুরনবী মাঝির জালে। অপর রাজা ইলিশ মাছটি একই সময়ে জংলারখাল মৎস্য ঘাটের খালেক মাঝির জালে ধরা পড়ে। তবে ওই দুই জেলের জালে রাজা ইলিশ ছাড়া আর ইলিশ ধরা পড়েনি।

মেঘনায় ইলিশ নেই বললে চলে তারপরও রাজা ইলিশ দুইটি দেখার জন্য হাজিরহাট মৎস্য আড়তে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে সর্বোচ্চ দাম হাঁকিয়ে এক রাজা ইলিশ ৭ হাজার টাকায় আড়তদার ও মৎস্য ব্যবসায়ী বাবুল মাতাব্বর ও অপর রাজা ইলিশটি ৮ হাজার টাকা কিনেছেন শামসুদ্দিন সাগর।

Advertisement

এই ব্যাপারে মৎস্য ব্যবসায়ী ও আড়তদার বাবুল মাতাব্বর ও শামসুদ্দিন সাগর জানান, সর্বোচ্চ দাম হাঁকিয়ে রাজা ইলিশ মাছ ক্রয় করা হয়েছে। শনিবার ঢাকার কাওরান বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেডএম

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!