[ দেশজুড়ে ]
৪০০ টন নকল ‘টিএসপি’ সার উদ্ধার
ফাইল ছবি
চট্টগ্রামে পতেঙ্গার খালপাড় হাদিপাড়া এলাকায় নকল ‘টিএসপি’ সার কারখানা থেকে সোমবার রাতে ৪০০ টন সার উদ্ধার করেছে র্যাব।
এসময় আটক করা হয় নকল সার কারখানার মালিক রিপনকে।
এরআগে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব নকল সার উদ্ধার করা হয়।
.png)
মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টিএসপি গেইটের খালপাড় হাদিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০০ টন নকল সার উদ্ধার করা হয়। ঢাকা থেকে টিএসপি সারের লোগো লাগানো বস্তা কিনে আনে ৫০-৬০ টাকায়। এসব বস্তায় নকল সার প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে আসছে এ চক্র।
অভিযানে পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানসহ র্যাবের কর্মকর্তারা অংশ নেন।
ডেইলি বাংলাদেশ/জেডএম
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!