ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেন্ডার ছাড়াই কাটা হলো সরকারি গাছ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৪, ২৬ জুলাই ২০১৯
টেন্ডার ছাড়াই কাটা হলো সরকারি গাছ
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের পুরোনো মেহগনি গাছ কেটেছেন বড়হর দক্ষিণ পাড়ার স্থানীয় কাঠ ব্যবসায়ী শাহাদাত হোসেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বড়হর দক্ষিণপাড়া আঞ্চলিক সড়কের ধারে গাছটি বেড়ে ওঠে। ১৫ থেকে ২০ বছর বয়সের একটি মেহগনি গাছ আব্দুস ছাত্তার মাস্টার বিক্রি করার পায়তারা করছে অনেক আগে থেকেই। স্থানীয়দের কাছে গাছটি বিক্রি করতে না পারায় ব্যবসায়ী শাহাদাত হোসেনের কাছে গোপনে বিক্রি করেন। পরে বৃহস্পতিবার ভোরে সবার অগোচরে ১০ জন শ্রমিক দিয়ে তড়িঘড়ি করে কাটা শুরু করে।

Advertisement

অভিযুক্ত কাঠ ব্যবসায়ী শাহাদাত হোসেন জানান, বাড়ির পাশের গাছ কাটছি, জানা নেই আসলে এটা সরকারি গাছ কিনা। তবে এটা আব্দুস ছাত্তার মাস্টারের গাছ বলে জানি। 

উল্লাপাড়া ইউএনও মো. আরিফুজ্জামান জানান, ওই বিষয়টি সম্পর্কে আমি জেনেছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/আরএম

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!