[ দেশজুড়ে ]
ডেঙ্গুতে প্রাণ গেল রমনা পার্কের পরিচ্ছন্নতাকর্মীর
ফাইল ছবি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রাসেল নামে রমনা পার্কের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তিনি মারা যান।
রাসেল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারকেলবাড়ি গ্রামের সেলিমের ছেলে। তিনি ঢাকার রমনা পার্কের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শৈলেন্দ্র নাথ বিশ্বাস বলেন, রাসেল ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে আসেন। প্রথমে তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে অবস্থার অবনতি হলে ১০ আগস্ট তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে সোমবার বিকেলে তার মৃত্যু হয়।
.png)
ডেইলি বাংলাদেশ/এমআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!