ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির ছাদে ঝুলছে সৌদির আজোয়া খেজুর 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৮, ২ সেপ্টেম্বর ২০১৯
বাড়ির ছাদে ঝুলছে সৌদির আজোয়া খেজুর 
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বালুয়াডাঙ্গার বাসিন্দা মাহবুবুর রহমানের বাড়ির ছাদে থোকায় থোকায় ঝুলছে সৌদি আরবের আজোয়া খেজুর।

এ জাতের খেজুরের চারা উৎপাদনে বাড়ির ছাদেই মিনি নার্সারি গড়ে তুলেছেন মাহবুব। চার বছরের মধ্যে গাছে ফলন হয়। বছরের যে কোনো সময় চারা লাগানো যায়। ফেব্রুয়ারি মাসের দিকে গাছে ফুল আসে। তবে খেয়াল রাখতে হয়, যেন গাছের গোড়ায় পানি না জমে।  

মাহবুবুর রহমান বলেন, বাবা  ৩৫ বছর মদিনায় কর্মরত ছিলেন। অবসরের পর তিনি মদিনা থেকে আজোয়া জাতের খেজুরের বিচি সংগ্রহ করেন। বাবার আনা খেজুরের বিচি মা শামসুন নাহার একটি মাটির পাত্রে রোপণ করেছিলেন। এরপর থেকেই শুরু হয় আমার কাজ ।

Advertisement

তিনি আরো জানান, একটি গাছ বিচি থেকে রোপণ উপযোগী করতে ব্যয় হয় প্রায় দেড়হাজার টাকা। ২০টি চারা রোপণ করলে সেই বাগানে একটি পুরুষ গাছ রোপণ করতে হবে পরাগায়নের জন্য। প্রথমে একটি বিচ মাটির পাত্রে রোপণ করতে হয়। তারপর গাছের চারা ৪ থেকে ৬ ইঞ্চি হলেই অন্য একটি বড় মাটির পাত্রে স্থনান্তর করতে হয়।

ডেইলি বাংলাদেশ/এমকে
 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!