প্রিজন ভ্যান থেকে নেমে আদালতে যাওয়ার পথে মিন্নির সঙ্গে দেখা হয় তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরের। এ সময় মিন্নিকে তার বাবা বলেন, ‘মিন্নি সবকিছু গুছিয়ে রাখিস।’
এরপর মিন্নি তার বাবাকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি যাওয়ার সময় জামা কাপড় নিয়ে যাইয়ো।’
.png)
এদিকে উচ্চ আদালত থেকে পাঠানো মিন্নির জামিনের আদেশ বরগুনার আদালতে পৌঁছেছে বলে জানিয়েছেন তার আইনজীবী মাহবুবুল বারী আসলাম।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া ও কিছু দাফতরিক কাজ শেষে বিকেলে মিন্নি কারাগার থেকে মুক্তি পাবেন।
রোববার রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। যার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে দেশে ব্যাপক তোলপাড় শুরু হয়।
ডেইলি বাংলাদেশ/এমকে