ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, এসআইসহ নিহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৪, ২১ সেপ্টেম্বর ২০১৯
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, এসআইসহ নিহত ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জ সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় এসআইসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার শোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ পুলিশ লাইনের এসআই আবদুর রশিদ, নাজিরপুরের নারায়ণ হাওলাদারের ছেলে বিজন হাওলাদার, ওই বাসচালকের সহকারী রাসেল এবং যশোরথ মণ্ডলের ছেলে কমল মণ্ডল। আবদুর রশিদ ছাড়া অন্যদের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর এলাকায়।

Advertisement

ছবি: ডেইলি বাংলাদেশগোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জানে আলম জানান, ইমাদ পরিবহনের বাসটি ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিল।

ভোর ৪টার দিকে উপজেলার শোনাশুর নামক স্থানে পণ্যবাহী একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন এবং আহত হন ১৩ জন। পরে হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর/আরএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!