[ দেশজুড়ে ]
বাগেরহাট কারাগারে প্রাণ গেল হাজতির
ফাইল ছবি
বাগেরহাট জেলা কারাগারে বন্দী এক মাদকের আসামি অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন। শনিবার রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলাল শেখ নামে ওই হাজতির মৃত্যু হয়েছে।
আলাল শেখ জেলার রামপাল উপজেলার সোনাকুড়া উত্তরপাড়া গ্রামের আফাজ উদ্দীন শেখের ছেলে।
কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর জানান, শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে কারাগারে আলালের হঠাৎ বুক ব্যাথা শুরু হয়। পরে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
.png)
তিনি আরো জানান, আলাল মাদক আইনের এক মামলার আসামি। গত ১৬ জুন থেকে তিনি বাগেরহাট জেলা কারাগারে বন্দী ছিলেন।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরান মোহম্মদ বলেন, হার্ট অ্যাটাকে আলালের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
ডেইলি বাংলাদেশ/আরএম
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!