ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোংরা স্থানে অসুস্থ গরু জবাই, দুই কসাইয়ের জেল 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ২৬ সেপ্টেম্বর ২০১৯
নোংরা স্থানে অসুস্থ গরু জবাই, দুই কসাইয়ের জেল 
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে নোংরা স্থানে অসুস্থ গরু জবাইয়ের দায়ে দুই কসাইকে এক বছরের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন কালিহাতীর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার রহমান। 

দণ্ডিতরা হলেন- উপজেলার বল্লা মধ্যপাড়ার মো. মেহেদী হাসানের ছেলে মো. নাসির উদ্দিন ও একই পাড়ার এখলাছ উদ্দিনের ছেলে মো. বকুল হোসেন ফাইলা।

Advertisement

সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার রহমান জানান, উপজেলা বাগুটিয়া বিলবর্নির সড়কের মাঝখানে একটি নোংরা স্থানে অসুস্থ গরু জবাই করা হয়। পরে জবাই করা গরুটির গোশত করটিয়া বাজারে নেয়ার সময় স্থানীয়রা প্রশাসনকে জানান। এতে প্রশাসন অভিযান চালিয়ে জবাই করা অসুস্থ গরুর গোশতসহ দুই কসাইকে আটক করে। পরে অভিযোগের দায় স্বীকার করায় তাদের এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!