আটকরা হলেন, এরশাদ নগরের আব্দুল হামিদের ছেলে মো. সুলতান মিয়া, আক্তার হোসেনের ছেলে স্বপন মিয়া, জয়নাল আবেদীনের ছেলে মো. মোন্না হোসেন ও জালাল উদ্দিনের ছেলে নাছির উদ্দিন।
র্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতেটঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকায় মলম পার্টি ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এরশাদনগরের বড় বাজার বিক্রমপুর সুইটসের সামনে অভিযান চালানো হয় এবং ছিনতাইয়ের সময় তাদের চারজনকে আটক করা হয়।
.png)
তিনি আরো জানান, তাদের কাছ থেকে তিনটি ছুরি, অজ্ঞান কাজে ব্যবহৃত আটটি মলম, দুইটি মোবাইল, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ছিনতাইকৃত ১১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।