ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ধরা পড়ল ৫০০ গ্রাম ওজনের ‘সাকার ফিস’

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১০, ১৯ অক্টোবর ২০১৯
চুয়াডাঙ্গায় ধরা পড়ল ৫০০ গ্রাম ওজনের ‘সাকার ফিস’
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার সদর উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ ‘সাকার ফিস’। মাছটির ওজন ৫০০ গ্রামের ওপরে।

শুক্রবার বিকেলে উপজেলার ছোটশলুয়া গ্রামে হাফিজুল ইসলামের পুকুর থেকে ওই মাছটি ধরা হয়।

তিতুদহ ইউপির ৩ নম্বর ওয়ার্ড মেম্বার আকতার হোসেন জানান, জেলেদের জালে ধরা পড়া মাছটি এখনো বেঁচে আছে। মাছটি বর্তমানে হাফিজুলের বাড়িতেই রয়েছে। বিরল প্রজাতির মাছটি দেখতে গ্রামবাসী ওই বাড়িতে ভিড় করছেন।

Advertisement

এ মাছটি সাকার ফিস অথবা সাকার মাউথ যে নামেই ডাকি না কেন এটা এক ধরনের শোভাবর্ধণকারী এ্যাকুরিয়ামের মাছ। এটি একটি বিদেশি জাতের মাছ।

পুকুর মালিক হাফিজুল ইসলাম জানান, সকালে জেলেরা পুকুরে মাছ ধরতে নামে। এসময় জেলেদের জালে ধরা পড়ে বিরল প্রজাতির এই মাছটি। মাছটির পুরো শরীর শক্ত কাটায় আবৃত।

এর আগে এমন ধরনের মাছ কেউ দেখেনি। হঠাৎ এমন মাছের দেখা পাওয়ায় এলাকায় কৌতুহল সৃষ্টি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!