সোমবার বিকেলে হটলাইন ১০৬ নম্বরে এক ভুক্তভোগীর ফোন পেয়ে দুদক খুলনার একটি টিম অভিযানটি চালায়। পরে আটক দালালকে তিন মাসের কারাদণ্ড দেন ডিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসতিয়াক আহমেদ। দণ্ডিত মিঠু মিয়া ফরিদপুরের টেবাখোলা বিড়ি ফ্যাক্টরি এলাকার মো. তারা মিয়ার ছেলে।
দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুল হাসন বলেন, হটলাইনের মাধ্যমে এক সেবা গ্রহীতার কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। অভিযানে এক দালালকে আটক করে ভ্রাম্যামাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেন। এছাড়া অনিয়মের অভিযোগে বিআরটিএ কার্যালয়ের সিল মেকানিক মো. মজিবর রহমানকে সাময়িক বরখাস্ত করেন কার্যালয়ের সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ। এ সময় লাইসেন্স বাবদ তিন জনের কাছ থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দেয়া হয়।
.png)
তিনি আরো বলেন, বিআরটিএ কার্যালয়ের মধ্যে সেবাগ্রহীতা ছাড়া অন্য কারো প্রবেশ বন্ধ, কার্যালয়ের সামনে থেকে মিঠুর দোকান অপসারণ ও কার্যালয়ের সামনে সিটিজেন চার্টার টানানোর সুপারিশ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন দুদুকের খুলনা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীলকমল পাল, খন্দকার কামরুজ্জামান, উপ-সহকারী পরিদর্শক মনিরুজ্জামান।