ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে মা ইলিশ ধরায় ১৬১ জেলেকে জেল-জরিমানা

চাঁদপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:১৮, ২৬ অক্টোবর ২০১৯
চাঁদপুরে মা ইলিশ ধরায় ১৬১ জেলেকে জেল-জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত অভয়াশ্রম এলাকায় আটক ১৬১ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

৯ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ৮১টি অভিযানে আটক জেলেদের বিরুদ্ধে এসব রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।  এসব অভিযানে দুই লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

Advertisement

এ সব তথ্য নিশ্চিত করে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি জানান, ৯ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্স ২১০টি অভিযান পরিচালনা করে। পাশাপাশি ১২৮টি মাছ ঘাট, ৮১১টি আড়ৎ ও ৪৭৪টি বাজার পরিদর্শন করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় চার মেট্টিক টন মা ইলিশ। এছাড়া ৫০ লাখ ৬২৫ মিটার কারেন্ট জালসহ অন্যান্য জাল উদ্ধার হয়েছে। উদ্ধার করা জালের মূল্য ১০ কোটি ১২ লাখ পাঁচ হাজার টাকা। এসব ঘটনায় মামলা হয়েছে ১৭৪টি।

তিনি আরো জানান, অভিযানে জেলেদের হামলার শিকার হয়েছে চাঁদপুর নৌ পুলিশের একাধিক সদস্য ও কর্মরত স্পিডবোটের চালক। হামলার ঘটনায় মৎস্য আইন ছাড়াও জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। জেলা সদরের রাজরাজেশ্বর ইউপির জেলেদের নিয়ন্ত্রণ আনতে না পারায় মেঘনার পশ্চিম পাড়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। 

আসাদুল বাকি জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা ও ইলিশের উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে জেলা টাস্কফোর্সের আন্তুরিকতার কোনো অভাব ছিলো না। বাকি কয়েকদিন অভিযান অব্যাহত থাকবে। সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা থাকলে মা ইলিশ রক্ষার চেষ্টা করবো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!