ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩৩ দিনের সন্তান রেখে গায়ে আগুন দিলেন মা

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৯, ৪ নভেম্বর ২০১৯
৩৩ দিনের সন্তান রেখে গায়ে আগুন দিলেন মা
পুলিশ সদস্যের কোলে আদুরী বেগমের শিশুসন্তান। ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩৩ দিন বয়সী শিশুসন্তানকে রেখে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আদুরী বেগম (২১) নামে এক গৃহবধূ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউপির রামধন গ্রামে এ ঘটনা ঘটে।  বর্তমানে ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, দাম্পত্য কলহে এমন কাণ্ড ঘটিয়েছেন আদুরী বেগম। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়। তিনি বামনডাঙ্গা ইউপির মিজানুর রহমান মিজানের (২৮) দ্বিতীয় স্ত্রী। 

Advertisement

এলাকাবাসী জানায়, অগ্নিদগ্ধ অবস্থায় স্বজনরা দ্রুত আদুরীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রোববার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। 

পারিবারিক সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী ও দুই ছেলে সন্তানের কথা গোপন রেখে বছর খানেক আগে ভালোবেসে আদুরীকে বিয়ে করেন মিজান। এরই মধ্যে আদুরীর এক ছেলে সন্তান হয়। তার বয়স ৩৩ দিন। বিয়ের পর থেকে বাবার বাড়িতে ছিলেন আদুরী। সেখানে মিজান যাতায়াত করত।

এদিকে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি যেতে স্বামীকে চাপ দেন আদুরী। কিন্তু নানা টালবাহানা করে বিষয়টি এড়িয়ে যেতেন মিজান।

পরে শনিবার বিকেলে স্বামীর বাড়িতে আসেন আদুরী। বাড়িতে আসার পর থেকে স্বামীর সঙ্গে শুরু হয় বাগবিতণ্ডা। প্রতিবেশীরা উভয়কে শান্ত করেন। তবে রাতেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন আদুরী। 

সুন্দরগঞ্জ থানার ওসি এসএম সোবহান বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। শিগগিরই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!