মারা গেছেন সবচেয়ে বয়স্ক ব্যক্তি
দেশের সবচেয়ে বয়স্ক ব্যাক্তি সিলেটের তৈয়ব আলী মারা গেছেন (ইন্নালিল্লালি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জের যুধিষ্ঠিপুর গ্রামে নিজ বাড়িতে ১৩৫ বছর বয়সে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় ১০ ছেলে, তিন মেয়েসহ ৬৯ জনের বিশাল পরিবার রেখে গেছেন।
সোমবার এশার নামাজের পর শাহ সৈয়দ আলী (রহ.) মসজিদ প্রাঙ্গণে তৈয়ব আলীর নানার জানাজা ও দাফন করা হবে।
.png)
তৈয়ব আলীর নাতি রাজু আহমেদ জানান, মৃত্যুর আগ পর্যন্ত তার নানা সুস্থ ও সাবলীল ছিলেন। হাঁটা-চলা করতেন স্বচ্ছন্দে, নিজের কাজগুলোও নিজ হাতেই করতেন তিনি।
দীর্ঘদেহী তৈয়ব আলীর জন্ম ১৮৮৪ সালে। এ বছরের ফেব্রুয়ারি মাসে তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সে সময় নিজেকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি দাবি করেছিলেন তিনি। তার নাম গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছিলেন তৎকালীন ইউএনও আয়েশা হক।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অসংখ্য ইতিহাস ছিল তার স্মৃতিতে অমলিন।