ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ সিলেটে!

১৩৫ বছরের তৈয়ব আলী
সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৩, ৫ ফেব্রুয়ারি ২০১৯
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ সিলেটে!
ছবি: সংগৃহীত

সিলেটের ফেঞ্চুগঞ্জের বাসিন্দা ১৩৫ বছর বয়সী তৈয়ব আলী। দীর্ঘদেহী এ মানুষটির জন্ম ১৮৮৪ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশবিভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আজও তার স্মৃতিতে অমলিন।

বয়স ১৩৫ বছর হলেও এখনো বেশ শক্ত-সমর্থ তৈয়ব আলী। হাঁটা-চলা করেন স্বচ্ছন্দে। নিজের কাজগুলো নিজ হাতেই করতে পছন্দ করেন তিনি। এখনো পত্রিকা পড়েন চশমা ছাড়া। ১০ ছেলে, তিন মেয়ে আর নাতি-নাতনিসহ ৬৯ জনের বিশাল পরিবার তৈয়ব আলীর। নিজেকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ দাবি করে এর স্বীকৃতি চান ফেঞ্চুগঞ্জের যুধিষ্ঠিপুর গ্রামের এ প্রবীণ।

জাতীয় পরিচয়পত্রে জন্মসাল ১৯১২ লেখা। এ নিয়ে বেশ ক্ষুব্ধ তৈয়ব আলী। তিনি বলেন, নির্বাচনের আগে বাড়িতে এসে লোকজন তথ্য নিয়েছে। ওই সময় তারা মনগড়া জন্মসাল বসিয়েছে।

Advertisement

তৈয়ব আলী জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ব্রিটিশ বিরোধী যুদ্ধ, দেশবিভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের স্মৃতি আজও পরিস্কার মনে আছে তার।

মোমিনছড়া বাগানের সঙ্গে করা বন্দোবস্ত চুক্তি প্রমাণ দেয় তৈয়ব আলীর বয়সের সত্যতা মেলে মোমিনছড়া বাগানের বন্দোবস্ত চুক্তিতে। প্রায় শত বছর আগে মোমিনছড়া চা-বাগান প্রতিষ্ঠার সময় বাগান কর্তৃপক্ষকে ছয় টাকায় ভূমি লিজ দিয়েছিলেন তৈয়ব আলী।

স্থানীয়দেরও বিশ্বাস, তৈয়ব আলীর বয়স ১৩৫ বছর। ডাক্তারি পরীক্ষা করানো হলে তৈয়ব আলী শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হতে পারেন।

ডেইলি বাংলাদেশ/এআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!