ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবশেষে স্বামী গ্রেফতার

রংপুরে গোলাপি হত্যা মামলা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ২৪ এপ্রিল ২০১৯
অবশেষে স্বামী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরের হারাগাছের গোলাপি বেগম হত্যা মামলায় ঘাতক স্বামী নাদের হোসেন নেন্দুকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে র‌্যাব। বগুড়ার সাড়িয়াকান্দির ফুলবাড়ির একটি মুরগি খামার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পরে বুধবার দুুপুরে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে র‌্যাব। এ সময় র‍্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তুজা বলেন, নেন্দু তার প্রেমিকা রিক্তার পরামর্শে রোববার নিজ বাড়িতে প্রথম স্ত্রী গোলাপিকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় হারাগাছ থানায় একটি হত্যা মামলা হয়েছে। 

মামলার পর সেই রিক্তাকেও গ্রেফতার করে পুলিশ। তবে প্রধান আসামি নেন্দু বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। পরে মঙ্গলবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেন্দু গোলাপি হত্যার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

Advertisement

ডেইলি বাংলাদেশ/জেএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!