[ দেশজুড়ে ]
ঝিনাইদহে স্কুলছাত্রকে ছুরিকাঘাত
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ে বুধবার সকালে দশম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে তার সহপাঠী ও বহিরাগতরা।
আহত রাহুল হুড় শহরের পাগলা কানাই এলাকার ডা. রতন কুমার হুড়ের ছেলে। সে ওই বিদ্যালয়ের প্রভাতী শাখার ছাত্র।
আহতের বাবা রতন কুমার বলেন, একই শ্রেণির ছাত্র রাতুলের সঙ্গে সহপাঠী ত্বাঈনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ত্বাঈন বহিরাগত নয়ন, খালিদ হাসান ও রাকিব রহমান নামের দুই বখাটেকে ডেকে আনে। পরে তারা রাতুলকে মারধর করতে গেলে রাহুল তাদের বাধা দেয়। এ সময় নয়ন, খালিদ ও রাকিব রাহুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসাপাতালে ভর্তি করা হয়।
.png)
এ ব্যাপারে সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/এমআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!