[ দেশজুড়ে ]
ঝিনাইদহে সাংস্কৃতিক উৎসব
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে বুধবার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর ইউএনও শাম্মী ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ভাষাসৈনিক মুক্তিযোদ্ধা আমির হোসেন মালিতা, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান।
.png)
সভা শেষে শৈলকুপা উপজেলা দল, কালীগঞ্জ উপজেলা দল, সরকারি বালক বিদ্যালয় দল ও জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি পরিবেশন করেন।
ডেইলি বাংলাদেশ/এমআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!