ওসি মো. আফজাল হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালত উপজেলার রাজিহার ইউপির কান্দিরপাড় গ্রামের মনীন্দ্র বালার বখাটে ছেলে সোহাগ বালা বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়া আসার পথে যৌন নিপীড়ন করে আসছিল। এঘটনায় ওই ছাত্রীর মা সম্প্রতি ইউএনও’র কাছে অভিযোগ দায়ের করেন।
ইউএনও থানাকে অবহিত করা হলে বুধবার সকালে এসআই নাসির উদ্দিন ওৎ পেতে থেকে ওই ছাত্রীকে যৌন নিপীড়নের সময় কান্দিরপাড় এলাকা থেকে হাতে নাতে বখাটে সোহাগকে গ্রেফতার করেন।
.png)
পুলিশ সোহাগকে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাস সোহাগকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সোহাগকে বুধবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
ডেইলি বাংলাদেশ/এমকে