[ দেশজুড়ে ]
নকল পণ্য ঠেকাতে জাফলংয়ে ভ্রাম্যমাণ আদালত
ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেটের জাফলংয়ে পর্যটকদের সেবার মান বৃদ্ধি, মেয়াদহীন ও নকল পণ্য ঠেকাতে বুধবার দুপুরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল জানান, জাফলং ভিউতে মেয়াদহীন ও নকল পণ্য রাখার অপরাধে আট দোকান মালিককে ১০ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫০ হাজার টাকার পণ্য ধ্বংস করা হয়েছে।
অভিযানে জাফলং ট্যুরিস্ট পুলিশের এসআই জসিম উদ্দিনসহ গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
.png)
গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, পর্যটকরা যেন প্রতারিত না হন, সেদিক বিবেচনা করে এ অভিযান চালানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!