ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেগমগঞ্জ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ২৭ নভেম্বর ২০১৯
বেগমগঞ্জ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে রুমি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার নরোত্তমপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সেকান্তর মিয়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, ওই গৃহবধূ বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!