ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আবরারের অসামান্য কৃতিত্ব!

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৫, ২৮ ডিসেম্বর ২০১৯
আবরারের অসামান্য কৃতিত্ব!
আবদুল্লাহ আল মামুন আবরার

ঢাকা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স পরীক্ষায় অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন ফেনীর আবদুল্লাহ আল মামুন আবরার।

আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে জিপিএ ৩.৯৪ পেয়ে সারাদেশে প্রথম হয়েছেন তিনি।

১৭ ডিসেম্বর এ ফলাফল ঘোষণা করা হয়।

Advertisement

আবরার ফেনীর ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হোসাইন আহম্মদ ভূঁইয়ার ছেলে। তিনি রাজধানীর দারুনজান্নাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে মাস্টার্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন। 

অধ্যক্ষ হোসাইন আহম্মদ ভূঁইয়া বলেন, আবরার দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ ৫ এবং ফাজিল পরীক্ষায় ৩.৯৭ পেয়ে সারাদেশে দ্বিতীয় হয়েছিলো। তার অসামান্য কৃর্তিত্বের জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!