ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ২০ জানুয়ারি ২০২০
ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের শম্ভুগঞ্জে জারিয়া স্টেশনের কাছে লোকাল ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। লাইনচ্যুতির ঘটনায় ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। 

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোশাররফ হোসেন জানান, এতে ময়মনসিংহ থেকে নেত্রকোনা, জারিয়া ও চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং ময়মনসিংহ স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি।

তিনি জানান, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে লোকাল ট্রেনটি শম্ভূগঞ্জ রেলস্টেশন ক্রস করার সময় ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে নেত্রকোণা, জারিয়া এবং চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Advertisement

কেওয়াটখালী লেকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওয়ানা হয়েছে; তবে উদ্ধারকাজ শেষ হতে সময় লাগবে বলেও জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!