ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ১২৮ কেজি  চা-পাতা উদ্ধার করল বিজিবি

হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৪১, ২২ জানুয়ারি ২০২০
হবিগঞ্জে ১২৮ কেজি  চা-পাতা উদ্ধার করল বিজিবি
ছবি: ডেইলি ‍বাংলাদেশ

হবিগঞ্জের চুনারুঘাটের সীমান্ত এলাকা থেকে ভারতীয় নিম্নমানের ১২৮ কেজি চোরাই চা-পাতা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার দুপুরে উপজেলার চিমটিবিল সীমান্তের চাকলাপুঞ্জি চা বাগান এলাকা থেকে চোরাই চা-পাতাগুলো উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

চিমটিবিল কোম্পানি কমান্ডার সুবেদার আবু বক্কর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২৮ কেজি ভারতীয় নিম্নমানের চোরাই চা-পাতা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!